ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক পেল ঢাকা শিক্ষা বোর্ড
ডুয়া নিউজ: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক খন্দোকার এহসানুল কবির চেয়ারম্যান হিসাবে এবং অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
এই নিয়োগ সম্পর্কিত পৃথক প্রজ্ঞাপন সোমবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়। যা আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।
আগের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে গত ১৮ ডিসেম্বর অবসরোত্তর ছুটির সুবিধার্থে বোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যশোরের সরকারি মাইকেল মধুসুদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বহীন) হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া