ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান-কাঁদানে গ্যাস নিক্ষেপ
ডুয়া নিউজ : জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মাদ আল-আমিন।
তিনি বলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ দিনের অবস্থান ধর্মঘট চলছে। স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের মাদ্রাসার সাধারন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত করতে চাইলে আমাদের দাবি মেনে নিন। নয়তো যেসব ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে বেঈমানি করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে দাবি আদায় না হলে অনশনে বসার ঘোষণাও দেন তিনি।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিষ্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে ৩ হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ব্যতীত এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা