ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
কারিগরির ১৯ চিফ ইন্সট্রাক্টরকে অধ্যক্ষ পদে পদোন্নতি
ডুয়া ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৯ জন চিফ ইন্সট্রাক্টর ৫ম গ্রেডে অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
এতে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৯ জন (চিফ ইন্সট্রাক্টর (টেক) শিক্ষক-কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদোন্নতি প্রদান করা হলো।
তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড (৪৩০০০-৬৯৮৫০/) প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক/কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর যোগদান করবেন। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক/কর্মকর্তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বপদে (ইনসিটু) কর্মরত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া