ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
উপাধ্যক্ষের রুমে তালা দিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: রাজধানীর তিতুমীর কলেজের এক অধ্যক্ষকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাধ্যক্ষের রুমে তালা দেন। এর আগে বিকাল তিনটা থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করেন।
এসময় শিক্ষার্থীরা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না!’; ‘সিন্ডিকেট না শিক্ষা?’; ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না!’; ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও!’; ‘প্রহসন না শিক্ষা?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
জানা গেছে, ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাবেন।
এ প্রসঙ্গে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, “বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার প্রতিবাদে আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টে ঘোষণা দেওয়া হয়েছিল, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য শিক্ষকদের ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হবে কিন্তু গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ঢাকা কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার ঘোষণা দেব।”
আরেক শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, “মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে একজন শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল কি? কি কারণে ঢাকা কলেজে শিক্ষকের অভাব তৈরি হয়েছে?”
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, “শিক্ষা মন্ত্রণালয় যদি চায় তবে সাত বা এক দিনের জন্যও নিয়োগ দেওয়ার এখতিয়ার রয়েছে। এটি সম্মানের বিষয়। আমাদের কলেজে আগে একদিনের জন্যও অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় পরিকল্পনার কিছু বিষয় থাকায় এত কম সময়ে কার্যকর করা সম্ভব নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া