ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে বৃহস্পতিবার (২৯ মে) সকালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এর সঙ্গে বইছে দমকা হাওয়া। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি। ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশ এখন একটি শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম এবং প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। বৃষ্টিবলয়টি আগামী ৩ জুন (মঙ্গলবার) রংপুর অঞ্চল হয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে।
এই বৃষ্টিবলয়ের কারণে বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
ঢাকা: ১৭০-২২০ মিলিমিটার
খুলনা ও বরিশাল বিভাগ: ১৬০-২৫০ মিলিমিটার
সিলেট: ২০০-৩৫০ মিলিমিটার
ময়মনসিংহ: ১৫০-২২০ মিলিমিটার
রাজশাহী: ৮০-১৪০ মিলিমিটার
রংপুর: ১৭০-৩০০ মিলিমিটার
চট্টগ্রাম বিভাগ: ১৯০-৪০০ মিলিমিটার
বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত