ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে
ডুয়া ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। তিনি জানান, অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে।
শনিবার (১৭ মে) সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সুন্দরবনের জলসীমানায় বিজিবির যশোর রিজিয়নের অধীনস্থ রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় জলসীমান্ত নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবির ভাসমান বিওপি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইন চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে, তবে ঘটনাটি উসকানিমূলক বলে মনে হচ্ছে না।
সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তপথে ভারতীয় পুশইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে যেসব ব্যক্তি প্রবেশ করছেন, তাদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর কার্ডধারীরাও রয়েছেন। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। তিনি আরও জানান, পুশইনের ঘটনা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে
তিনি আরও জানান, ভারতের পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে যদি কেউ বাংলাদেশি হয়, তাহলে তাদের পুশব্যাক করা হবে না। তবে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এছাড়া তিনি বলেন, সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভারত পুশইন করতে পারবে না।
ভারত সুন্দরবনের জলসীমা-সহ বিভিন্ন সীমান্তে পুশইন করেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত মান্দারবারি সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছিল, যেখানে তিনি নিজে পরিদর্শন করেছেন। তিনি জানান, ভারতের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি তাদের দেশে কোনো বাংলাদেশি অবৈধভাবে থাকে তাহলে তাদের প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হোক। ঠিক একইভাবে, যারা ভারত থেকে বাংলাদেশে এসেছে তাদেরকেও প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো হয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা কাউকে পুশইন করি না।
তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির সঙ্গে আনসার এবং স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুশইন করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশইন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতা দরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে