ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারি প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) ও সিইনএড (সার্টিফিকেট-ইন-এডুকেশন) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বড় সুখবর দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিটিই)। এসব শিক্ষকদের বকেয়া বেতন ভাতাদি পরিশোধের অনুমোদন দিয়েছে অধিদপ্তর। দেশের ৫১৩টি উপজেলা ও থানার আওতাধীন, শিক্ষকদের এই অর্থ চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেট থেকেই পরিশোধ করা হবে।
বুধবার (১৪ মে) ডিপিই থেকে জারি করা একটি স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন নির্ধারণ জনিত বকেয়া পরিশোধে মাঠ পর্যায়ে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে।
ডিপিইর অর্থ-রাজস্ব ও অর্থ-বিভাগের উপপরিচালক মো. নুরল ইসলামের স্বাক্ষর করা ওই স্মারকে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যয় চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) পরিচালন বাজেট থেকে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী, দেশের ৫১৩টি উপজেলা বা থানা শিক্ষা অফিসের আওতায় থাকা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতাদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ থেকে বরাদ্দকৃত অর্থ থেকে পরিশোধ করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা বা থানার আয়ন ব্যয়ন কর্মকর্তারা নিয়মিত বরাদ্দ থেকে এই অর্থ ব্যয় করতে পারবেন। তবে বকেয়া অর্থ পরিশোধে সরকারের সব আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে যদি অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তাহলে সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।
স্মারকের অনুলিপি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ডিপিএড ও সিইনএড প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারেন, সেজন্য এ প্রশিক্ষণ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)