ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস
ডুয়া নিউজ: বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এজন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। যার মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো ঘটনাতারা সরাসরি জানাতে পারবেন এবং তাৎক্ষণিক সহায়তা পাবেন।
আজ সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। এ বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড (আনুষ্ঠানিক) ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে প্রেস উইং।
বিডা চেয়ারম্যান ও আইজিপির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ দেশের প্রধান বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিডার বিনিয়োগ সম্মেলন চলাকালে গত ৭ থেকে ৮ এপ্রিল দেশের বেশ কয়েকটি শহরে এসব প্রতিষ্ঠানের স্থাপনায় ভাঙচুর, লুটের মতো ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসব ঘটনায় অন্তত ১৪০ জনকে গ্রেফতার এবং প্রায় এক ডজন মামলা করা হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “একই ছাদের নিচে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এই বৈঠক কেবল সময়োপযোগীই নয়, বরং নজিরবিহীনও বটে। এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা-বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, বিশেষত প্রতিকূলতা দেখা দিলে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে— সেগুলো ধ্বংস করা কোনো সমাধান নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা