ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা
'কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না'
ডুয়া নিউজ: কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বারাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।'
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যতবড় টাই-স্যুট পড়া হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে।"
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো আমাদের উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলো উদ্ধার হয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যেত।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং স্ট্রেংথ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে যাতে কোনো প্রকার চাঁদাবাজি না হয় এজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের পার্বত্য উপদেষ্টা মহোদয়ও এই ব্যাপারে সজাগ আছেন এবং চেষ্টা করছেন।"
এ সময় তিনি ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বলেন, "মিথ্যে বলার জন্য পুরো বিশ্বে তারা চ্যাম্পিয়ন। ওদের কয়েকটি মিডিয়া আছে শুধু গুজব ছড়ানোর জন্য। আমাদের দেশের মিডিয়া যদি সত্য সংবাদটি প্রচার করে তাহলে দেশ এবং সরকারের জন্য ভালো । আমি অনুরোধ করবো আমাদের দেশের মিডিয়া সঠিক ও সত্য সংবাদ প্রকাশ করে এই গুজবকে প্রতিহত করবে।"
সাজেকে একটি ফায়ার স্টেশন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)