ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে নেত্রকোনার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঢাকাস্থ নেত্রকোনা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাস্থ নেত্রকোনা জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ডুয়ার সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী তার বক্তব্যে বলেন, অনেকদিন ধরে আমরা একসাথে বসতে চাই। আমরা চাই, যেখানে আছি সবার সাথে একটা যোগসূত্র থাক। যেই পরিস্থিতিতে থাকি না কেন আমি চাই একটা সেতুবন্ধন থাক।

তিনি বলেন, আমরা নেত্রকোনার লোক খুব ঘরমুখী। এই নেচার (অভ্যাস ) আমাদের পরিবর্তন করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে, সবার খোঁজখবর রাখি। আমরা যদি একে অপরের সহযোগী হই তাহলে সবাই উপকৃত হবে। কিন্তু আমরা সেটা করতে পারি না।
আবদুল বারী ড্যানী বলেন, আমরা শুধু যোগাযোগের কারণে অনেক পিছিয়ে গেছি। এখন নতুন যারা আছে তারা সেই যোগাযোগ অব্যাহত রাখবো। এই প্রতিষ্ঠানে (ডুয়া) যেকোনো প্রয়োজনে তোমরা চলে আসবে।
সংকীর্ণমনা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কারো ভাগ্য নিতে পারে না। আমাদের অনেকের টার্গেট থাকে ছাত্রত্ব শেষ করে এলাকায় গিয়ে আমরা নির্বাচন করব, এমপি হবো, মন্ত্রী হবো। অনেকের স্বপ্ন থাকে; স্বপ্ন না থাকলে মানুষ কাজ করতে পারবে না। তবে এটা ভাবার কারণ নেই যে, পরবর্তী প্রজন্মকে যদি কর্মক্ষেত্রে, সাংগঠনিক অবস্থান ভালো করে দেই, তবে সে আমাকে ফেলে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে।

ডুয়ার সদস্য সচিব বলেন, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা সবাই চেষ্টা করছি মাত্র। আমরা জানি না আগামী রমজান পাবো কিনা। আগামী ইলেকশন পাবো কিনা সেটাও জানি না। সুতরাং আমরা চেষ্টা করব ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসুক।
তিনি আরও বলেন, আমরা ইর্ষান্বিত হতে চাই না, আমরা একে অপরের পরিপূরক হতে চাই, একে অপরের সহযোগী হতে চাই। সকলের সঙ্গে আমরা সেতু বন্ধনে আবদ্ধ হতে চাই। এটাই আমার মূল কামনা।
এরপর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মফিদুল ইসলামসহ ঢাকাস্থ নেত্রকোনার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন