ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি
ডুয়া নিউজ : নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সংক্ষিপ্ত নাম নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দলটির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবির ইসির সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ সিটিজেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শাহরিয়ার খান আবিরের স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলে সেখান থেকে এসব তথ্য জানা যায়।
আপত্তি জানিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে। সে কারণে বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত যেএনপি, কিন্তু দেওয়া হয়েছে এনসিপি যেটি সঠিক নয়। কারণ নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না।’
চিঠিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশে নব গঠিত একটি রাজনৈতিক দল যা আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। ইতোমধ্যে এই তরুণ তুর্কিরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এমতা অবস্থায় যদি একটি দলের নামে অসংগতি থাকে তাহলে তা হবে দুঃখের ব্যাপার। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থানের নামের ভাষাগত দিক থেকে কোনো পরিবর্তন হয় না তাই সে যে ভাষায় লেখা হোক না কেন!। এ কারণে জাতীয় নাগরিক পার্টির (Jatio Nagorik Party) সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘যেএনপি’ এবং এটি সঠিক! রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি।”
চিঠির শেষে বলা হয়, উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময় রাজনৈতিক দলের সংক্ষিপ্ত নাম যাতে সঠিক হয় তার ব্যবস্থা করতে মর্জি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত