ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ জানালো পিএসসি
ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে শুরু হবে এ বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২০২৩ সালের ৯ মে প্রকাশ করা হয়েছিল। প্রথমে ১০,৬৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হলেও পরবর্তীতে পট পরিবর্তনের মাধ্যমে আরও ১০,৭৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়, ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১,৩৯৭। এ সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের আগস্টে সরকার পতনের পর বিএনপি ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের সমস্ত পরীক্ষার প্রক্রিয়া বাতিলের দাবি জানায়। এরপর অক্টোবর মাসে নতুন পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন এবং ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত