ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
ডুয়া ডেস্ক : আজ রোববার (২৩ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জবির ভর্তির ইউনিট কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সানজিদা ফারহানা।
এর আগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ফল প্রকাশের গুজব ছড়িয়ে পড়ে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।
অধ্যাপক সানজিদা জানান, আমরা ইউনিট কমিটির আহ্বায়করা আগামীকাল উপাচার্যের রেজাল্ট উপস্থাপন করব। উপাচার্য স্যার যথাযথ প্রক্রিয়া শেষ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার রেজাল্ট প্রকাশ হবে। সম্ভবত এসএমএস এর মাধ্যমেও শিক্ষার্থীদের রেজাল্ট জানানো হবে বলেও জানান তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ও ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত