×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৪ ১৪:৪০:০৭

সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত লেড (সিসা) ও অন্যান্য বিষাক্ত ভারী ধাতু থাকার যে খবর ছড়িয়েছে, তা অপপ্রচার বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বুধবার (১৪ অক্টোবর) অফিসার্স ক্লাব ঢাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেলে ক্ষতিকর ধাতু থাকার খবর প্রকাশিত হওয়ার পর ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে ক্ষতিকর কোনো ধাতু বা লেডের অস্তিত্ব পাওয়া যায়নি।

খন্দকার আব্দুল মুক্তাদিরের ভাষ্য, দেশের বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা লেড নেই। এ নিয়ে প্রচারিত খবর সম্পূর্ণ অপপ্রচার।তিনি বলেন, “অনেক ধরনের নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দিচ্ছি-এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানবেন, এতে অন্তত ক্ষতিকর কিছু নেই।”

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত