ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনাকে বিদায়, মেসির সামনে এখন তিন লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। আবেগঘন সেই রাত পেরিয়ে এবার নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে সামনে এগোতে এখন তাঁর মূল লক্ষ্য তিনটি।
মেসির প্রথম লক্ষ্য এমএলএস কাপের শিরোপা জয়। লিগস কাপ, দ্য সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনস কাপ জয়ের পর এবার টানা দ্বিতীয়বার ঘরোয়া শিরোপা জিততে চায় মায়ামি।
বর্তমানে কিলি গঞ্জালেজের দল ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইতিমধ্যে প্লেঅফে জায়গাও নিশ্চিত করেছে তারা। বুয়েন্স আয়ার্স ছেড়ে মায়ামিতে ফিরে এসেছেন মেসি। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসির নজর থাকবে গোল্ডেন বুট জয়ের দিকেও। বর্তমানে ২১ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনাইটেডের পিটার মুসার চেয়ে তিন গোল এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা। নিয়মিত মৌসুমের এখনও সাতটি ম্যাচ বাকি।
২০২৬ সালের শেষেও ইতিহাস গড়ার সুযোগ থাকছে মেসির সামনে। টানা দুই বছর এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। এবার এই স্বীকৃতি পেলে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এমভিপি হওয়ার কীর্তি গড়বেন।
আমেরিকান লিগে তিন বছর কাটানোর পর মেসি এখন অনেকটাই নির্ভার। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের মনোযোগ আপাতত ইন্টার মায়ামিকে ঘিরেই। ফলে সামনে থাকা তিনটি লক্ষ্য পূরণে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)