×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

 হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত? যা জানাল দ্য হিন্দু

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:২৬:৪৭

 হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত? যা জানাল দ্য হিন্দু

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও রায় ঘোষণার পর ২০১৩ সালের ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

তবে ভারতের জনপ্রিয় পত্রিকা ‘দ্য হিন্দু’র এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, চুক্তি থাকলেও ভারতকে এখনই শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য করা যাবে না।

এর মূল কারণ, ২০১৩ সালের চুক্তির কয়েকটি আইনি ধারা। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে বা অভিযুক্তের অপরাধ ‘রাজনৈতিক প্রকৃতির’ বলে মনে হলে অন্য দেশ তাকে ফেরত দিতে বাধ্য নয়।

সে ক্ষেত্রে ভারত চাইলে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বিচারকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখিয়ে তাঁকে ফেরত দিতে অস্বীকার করতে পারে।

এ ছাড়া চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিচারে শতভাগ নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে বন্দি ফেরত পাঠানোর আবেদন নাকচ করা যায়। শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলা পরিচালনা এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার যে সিদ্ধান্ত ট্রাইব্যুনাল থেকে এসেছে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। ভারতেও ১৯৬২ সালের নিজস্ব প্রত্যর্পণ আইন রয়েছে। ওই আইন অনুযায়ী, কোনো সাজানো বা রাজনৈতিক বিচারে কাউকে ফেরত দেওয়া ঠেকানো যায়।

আইনি বিষয়গুলোর পাশাপাশি দিল্লির রাজনৈতিক হিসাবও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বহু বছর ধরে দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিলেন। সংকটের সময়ে আশ্রয় দেওয়া একজন সাবেক রাষ্ট্রপ্রধানকে বিচারিক সাজা ভোগের জন্য ঢাকা কর্তৃপক্ষের হাতে তুলে দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের চিঠি পাওয়ার পরও চুক্তির আইনি ধারাকে কারণ হিসেবে দেখিয়ে ভারত প্রক্রিয়াটি ঝুলিয়ে রাখতে পারে কিংবা শেখ হাসিনাকে হস্তান্তরে অস্বীকৃতি জানাতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত