×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৫:২৫:২৮

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শনিবার চীনের মকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

স্কোরলাইনেই স্পষ্ট, ম্যাচজুড়ে বাংলাদেশের ছিল একচেটিয়া আধিপত্য। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এরপর ইমা ও আইরিন আক্তার রিয়াও গোলের দেখা পান। দুজনই অবশ্য এক গোল করে থামেননি; ইমা ও আইরিন আক্তার রিয়া দুটি করে গোল করেন।

চতুর্থ কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় অধিনায়ক সারিকা রিমন জোড়া গোল করেন। তাতেই ৭ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচ রোববার পাকিস্তানের বিপক্ষে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত