ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নেপালের চেয়েও বড় মহাবিপর্যয়ের শঙ্কায় রয়েছে যে দেশ!
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হিমবাহে সৃষ্ট পাহাড়ি হ্রদগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানকার ৪০টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৬টি হ্রদ এতটাই ঝুঁকিপূর্ণ যে, সামান্য কোনো পরিবর্তনেই সেগুলোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
হিমালয়ের প্রচণ্ড ঠান্ডায় বরফ গলে পাহাড়ের উঁচুতে বিশাল হ্রদ বা পানির জলাধার তৈরি হয়। কিন্তু বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার কারণে এই বরফ আগের তুলনায় দ্রুত গলছে। ফলে এসব হ্রদে পানির চাপও ক্রমশ বাড়ছে।
পাহাড়ধস, ভূমিকম্প কিংবা অতিরিক্ত পানির চাপে যেকোনো সময় হ্রদগুলোর প্রাকৃতিক বাঁধ ভেঙে যেতে পারে। এমনটি হলে কয়েক মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা নিচু এলাকায় নেমে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
এই আশঙ্কার অন্যতম কারণ সিকিমের অতীত অভিজ্ঞতা। ২০২৩ সালের অক্টোবরে এভাবেই একটি বরফপাহাড়ের হ্রদ ফেটে প্রবল বন্যা নেমে এসেছিল। ওই বন্যায় অন্তত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং একটি বড় বাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সম্প্রতি নেপাল সীমান্তেও একই ধরনের বিপর্যয় ঘটেছে, যা গোটা হিমালয় অঞ্চলের জন্য নতুন করে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বিপজ্জনক ‘শাকো ছা’ নামের হ্রদ থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে। পাশাপাশি লোনাক ও গুরুডংমার হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাহাড়ের ওপর জমে থাকা বিপুল পরিমাণ পানি কীভাবে নিরাপদে নিচে নামিয়ে আনা যায়, তা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। তাঁরা বড় পাইপ বসিয়ে পানি পাম্প করা, সাইফন পদ্ধতি ব্যবহার কিংবা সুরঙ্গ কেটে পানি অন্য পথে প্রবাহিত করার মতো বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছেন।
এর পাশাপাশি পাহাড়ে নতুন ধরনের সেন্সর ও সাইরেন বসানো হচ্ছে। এর মাধ্যমে কোনো বিপদ ঘটার আগেই নিচু এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর