ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক: ভারতের ভিসা প্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন। নিশ্চিত ভিসা, দ্রুত প্রক্রিয়াকরণ কিংবা নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রলোভন দেখিয়ে প্রতারণা থেকে বাঁচতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ সতর্কবার্তা জারি করেছে হাইকমিশন।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দালালদের ভুয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে সাধারণ আবেদনকারীরা অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর পাশাপাশি মূল্যবান সময়ও নষ্ট করতে পারেন। এ কারণে কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের কোনো মধ্যস্থতাকারীর আশ্রয় না নিয়ে সরাসরি নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে চলতি বছরের নির্বাচনের পর ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করে ভারত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি