ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পে-স্কেলে বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর মতে, দীর্ঘদিন বেতন সমন্বয় না হওয়া এবং মূল্যস্ফীতির বাস্তবতায় নতুন পে-স্কেল বাস্তবায়ন একটি যৌক্তিক সিদ্ধান্ত। তবে নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর হচ্ছে না; ধাপে ধাপে আগামী বছরের জুলাই পর্যন্ত এটি বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সরকারি কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১১ বছর তাঁদের বেতন সমন্বয় করা হয়নি। মূল্যস্ফীতির বাস্তবতায় পে-স্কেল বাস্তবায়ন একটি যৌক্তিক সিদ্ধান্ত। তবে এটি একসঙ্গে কার্যকর না হয়ে আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এ কারণে বাজারে বৈষম্য বা হঠাৎ মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।
এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে। দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রমও চালানো হয়। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রম চালু রয়েছে।
বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী। ব্যবসায়ীদের ঋণপত্র বা এলসি খোলা এবং আমদানির সরবরাহ পাইপলাইন সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
চিনির বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে।
ইউটিলিটি-সংক্রান্ত বিভ্রাটের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদনে সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে দ্রুতই চিনির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজারে ক্রমাগত বাড়তে থাকা সুগন্ধি চাল রপ্তানির বিষয়েও প্রশ্ন করা হয় বাণিজ্যমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, অনুমোদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র আড়াই হাজার টন সুগন্ধি চাল রপ্তানি হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে চাল রপ্তানি করতে পারেনি, তাদের দেওয়া অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমানো হবে।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট ঠেকাতেও নজর রাখছে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী