ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ইরানকে সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে এবং দেশটির সঙ্গে সম্পর্ক থেকে ‘দূরে সরে যেতে’ যুক্তরাষ্ট্রের দেওয়া আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, অন্য কোনো দেশের চাপের কারণে ইরানের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বভিত্তিক সম্পর্ক পরিবর্তন করা হবে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অবস্থান জানান।
ইন্টারফ্যাক্সের বরাতে রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন।
এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বেসেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তেহরানকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থাকে কোনো ধরনের সমর্থন না দেওয়াই সংঘাত দ্রুত শেষ করার সবচেয়ে কার্যকর উপায়।
বেসেন্টের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা ও আর্থিক সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রশাসন ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে এবং দেশটির আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ সীমিত করতে ধারাবাহিকভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে।
এ অবস্থায় রাশিয়ার অবস্থানকে ওয়াশিংটনের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পেসকভ বলেন, রাশিয়ার নিজস্ব অংশীদার ও বন্ধু রয়েছে এবং মস্কো তাদের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখবে এবং আরও উন্নত করবে।
তিনি আরও বলেন, অন্য কোনো দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন অবস্থানে নেই যে তারা বিষয়টি ‘একচেটিয়াভাবে’ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ, ওয়াশিংটনের চাপের কারণে মস্কো তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনবে না এমন বার্তাই দিয়েছেন ক্রেমলিনের এই মুখপাত্র।
রাশিয়ার এমন অবস্থান এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ব্যাপক চাপ প্রয়োগ করছে। মার্কিন ট্রেজারি ইতোমধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে এবং আরও নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)