×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতির নথি চেয়েছে দুদক

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৮:৩২:১৬

আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতির নথি চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের অংশ হিসেবে মন্ত্রণালয়ের কাছে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র তলব করেছে সংস্থাটি। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এসব নথি চাওয়া হয়। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও রেকর্ডপত্র দুদকের অনুসন্ধান দলের কাছে পাঠাতে বলা হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপ-পরিচালক মো. জাহিদ কালামকে দলনেতা করে চার সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, উপ-সহকারী পরিচালক ইমরান আকন ও উপ-সহকারী পরিচালক রোমান উদ্দিন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত