ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে কয়েক শ নেতাকর্মী অপেক্ষা করছেন।
এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে রয়েছে-‘শুভেচ্ছা স্বাগতম, আমার ভাইয়ের আগমন’, ‘লাল গোলাপ শুভেচ্ছা’ এবং ‘আব্বাস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে দলের নারী কর্মীরাও টার্মিনালের বাইরে সারিবদ্ধভাবে অবস্থান করছেন। তাঁদের সেই সারি প্রধান সড়ক পর্যন্ত পৌঁছেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই