ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি সমুদ্রগামী জাহাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর অন্যতম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের সমুদ্রগামী জাহাজের বহরে আরও একটি জাহাজ সংযুক্ত করেছে। নতুন এই জাহাজ যুক্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানটির সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমজিআইয়ের সিঙ্গাপুরভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা ট্রেড অ্যান্ড কমার্সের মাধ্যমে ডব্লিউ.এফ. আর্টেমিস মেরিটাইম এস.এ. থেকে জাহাজটি কেনা হয়েছে। নতুন জাহাজটির পণ্য পরিবহন সক্ষমতা ৬৩ হাজার ৫৪৭ মেট্রিক টন।
নতুন জাহাজ বহরে যুক্ত হওয়ায় এমজিআইয়ের নিজস্ব সমুদ্রপথে পণ্য পরিবহনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে পণ্য পরিবহন আরও সহজ ও কার্যকর হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। জাহাজটি কেনার অর্থায়নে ফাইন্যান্স পার্টনার হিসেবে কাজ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের শিল্প খাতে কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে ভোগ্যপণ্য, নির্মাণসামগ্রী, অর্থনৈতিক অঞ্চল, শিপিং, এভিয়েশন, কেমিক্যাল, বিদ্যুৎ ও জ্বালানি, কাগজ ও টিস্যুসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ৫৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
এসব প্রতিষ্ঠানে সরাসরি প্রায় ৬৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এমজিআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রতি দুই পরিবারের মধ্যে একটি পরিবার তাদের বিভিন্ন পণ্য ব্যবহার করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)