ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সুবিধামতো সময়ে ভারতে যাবেন বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সফরের জন্য অন্য কোনো পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেওয়া হলে বাংলাদেশ সেই অনুযায়ী চলবে না।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়; বরং বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোনো প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, “সবার আগে বাংলাদেশ”। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, সেটা আমরা করব।’
দুই দেশের সম্পর্কের বিষয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’
নুরুল ইসলাম মনি বলেন, গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে, তাদের অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা, কোনো অপরাধীকে তারা যেন আশ্রয়-প্রশ্রয় না দেয়।
এ সময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট