ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের
নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বাণিজ্য ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র আজ বুধবার আগামীর সময়কে জানিয়েছে, এ বিষয়ে অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। আসিফ মাহমুদের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মো. জোবায়েদ হোসেন এবং উপসচিব মাসুদ আহমেদকেও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। শুরুতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও সামলান তিনি।
সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার দায়িত্ব ছাড়েন আসিফ মাহমুদ। এরপর রাজনীতিতে যুক্ত হয়ে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই তাঁকে নিয়ে দুদকের অনুসন্ধানের খবর এলো।
দুদক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ তাঁর মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে ‘চরম দুর্নীতি’ করেছেন বলে অভিযোগ রয়েছে।
আসিফ মাহমুদসহ অভিযোগের মুখে থাকা চারজন উপজেলা যুব কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে এসেছে।
এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদায়নের জন্য ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
দুদক সূত্রের দাবি, আসিফ মাহমুদসহ অন্যরা একটি সিন্ডিকেট গড়ে যুব উন্নয়নের বিভিন্ন কাজে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে বিলাসবহুল জীবন কাটিয়েছেন।
তবে এসব দুর্নীতির অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ