×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জ্বালানিমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৬:০৬:৪০

জ্বালানিমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি ঠান্ডা/ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

পোস্টে আরও জানানো হয়, মন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে অসুস্থতাজনিত কারণে গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় মন্ত্রীকে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত