ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তিতে এলিট গ্রুপের ২ কোটি টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে ‘Elite Group Serajuddin and Rabeya Seraj Trust Fund’ শীর্ষক ২ কোটি টাকার নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এ ফান্ড গঠনের লক্ষ্যে এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বাকি ১ কোটি টাকা আগামী ছয় মাস পর হস্তান্তর করা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাহেদুর সিরাজ, পরিচালক শাদান সিরাজ, মো. মামুন-উর-রশীদ, সুরমা চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেওয়া হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এলিট গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এলিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হলে তাঁরা অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও তাঁরা প্রস্তুত হতে পারবেন।
উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেসরকারি খাতের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিট গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য এলিট গ্রুপের প্রতি আহ্বান জানান উপাচার্য।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ