×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জামায়াত অপরাধী পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে: রাশেদ খাঁন

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৫:১০:৩৬

জামায়াত অপরাধী পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীতে বিভিন্ন বিতর্কিত ব্যক্তির যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

তিনি দাবি করেছেন, জামায়াত ‘অপরাধী ও বিতর্কিতদের পুনর্বাসন করে সঠিক পথে আনার উদ্যোগ’ নিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে যোগ দেওয়া অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিনের আশ্বাস দেওয়ার অভিযোগে অপসারণ করা হয়েছিল। পরে তিনি অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। তবে ২০১৫ সালে আপিল বিভাগ রাষ্ট্রপতির দেওয়া অপসারণের আদেশ বহাল রাখেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, ‘এবার তিনি জামায়াতে যোগদান করে অতীতের সমস্ত বিতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। জামায়াতকে ধন্যবাদ যে, জামায়াত অপরাধী ও বিতর্কিতদের পুনর্বাসন করে সঠিক পথে আনার উদ্যোগ নিয়েছে।’

এনসিপির নেতা ইসহাক সরকারের ভাইয়ের বক্তব্যের প্রসঙ্গও টেনে জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন।

তিনি দাবি করেন, ৩৬ বছর ধরে একজন মানুষ ‘মানুষ হতে না পারলেও’ জামায়াতে যোগ দেওয়ার পর তিনি ভালো মানুষ হয়ে গেছেন এমন বক্তব্য দেওয়া হয়েছে।

এ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের ‘আলাদিনের চেরাগ’ দেখার তাঁর খুব ইচ্ছে। সেখানে এমন কী জাদু আছে, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে একজন অপরাধীও পাপমুক্ত মানুষ হয়ে যায় এমন প্রশ্ন তোলেন তিনি।

পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন বলেন, ভোটের আগে জান্নাতের টিকিটের মতো জামায়াত বর্তমানে ‘অপরাধী পাপমুক্তকরণ টিকিট’ চালু করেছে বলে মনে হচ্ছে। তবে সব অপরাধী জামায়াতে গিয়ে ভালো মানুষ হয়ে গেলে দেশ অপরাধীমুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত