ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
২৫তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি সগীর, সম্পাদক মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: ২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর অফিসার্স ক্লাবে সংগঠনের ২০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
ফোরামের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার ডিসি ফরিদা খানম ও গাজীপুরের ডিসি মো. নূরুল করিম ভূঁইয়া।
নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, সেলিম আহমদ, মো. নূরুল হাফিজ এবং সাইয়েদ এ জেদ মোরশেদ আলী।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. জয়নুল আবেদীন ও ফাতেমা তুল জান্নাত। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন এটিএম শরিফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলীমুন রাজীব। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহেদ মোস্তফাকে।
কমিটির অন্য পদে রয়েছেন দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, সমাজকল্যাণ সম্পাদক তারেক মোহাম্মদ জাকারিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক তাহসিনা বেগম এবং গবেষণাবিষয়ক সম্পাদক ড. সফিকুল ইসলাম।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনারা নাজমীন, কাজী শহিদুল ইসলাম, মো. হাসান হাবিব, মোহাম্মদ আশরাফুল আফছার, সুষমা সুলতানা, আফিয়া আক্তার, মোসা. শরিফুন্নেসা, মো. হেমায়েত উদ্দিন, কাজী নুরুল ইসলাম, আলমগীর কবির, ড. শিরিন শবনম ও আব্দুল কাদের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ