ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
হাসপাতালে জ্বালানিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আগামীর সময়কে জানিয়েছিলেন, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী। অসুস্থতার কারণে দুদিন অফিসেও যেতে পারেননি তিনি। এতদিন বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট