ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ঢাবির এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবন, ৫ শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের সময় পাঁচ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
প্রভোস্ট জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আজ বুধবার (২ সেপ্টেম্বর) আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গাঁজা সেবনের সময় হলের ছাদে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপনের হাতে তাঁরা ধরা পড়েন। অভিযানের সময় তাঁর সঙ্গে ছিলেন আবাসিক শিক্ষক রনি মৃধা ও সাইফুল ইসলাম।
হল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আটক পাঁচ শিক্ষার্থী হলেন অহিদুল ইসলাম আকাশ (২০১৮-১৯ শিক্ষাবর্ষ), সিফাত (২০২১-২২), ওবাইদ ত্বকি (২০২১-২২), পলক সানজিদ শুভ (২০২১-২২) এবং সুমন (২০২২-২৩)। তাঁদের গাঁজা সেবনের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গেছে। তবে এ বিষয়ে চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বলেন, ‘হলের ছাদে গাঁজা খাওয়ার সময় তাদের হাতেনাতে ধরেছি। তাদের নিষেধ করলেও শোনেনি।’
তিনি আরও বলেন, ‘আটক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার আমরা এ বিষয়ে মিটিংয়ে বসব। আলোচনার মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য