ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বিএনপির তৃণমূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাশেদ খাঁনের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির তৃণমূলে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা)। তিনি বলেছেন, দলের মধ্যে কোনো গ্রুপিং বা বিভেদ রাখা যাবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভুষণস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি।
মুহাম্মদ রাশেদ খাঁন (সচিব পদমর্যাদা) বলেন, ‘গত সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ বিভেদ ও ভুল বোঝাবুঝির কারণে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্যয় ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় জরুরি।’
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান বক্তব্য দেন।
এ সময় বিভেদ ভুলে মূলধারার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার শপথ পাঠ করান প্রধান অতিথি মুহাম্মদ রাশেদ খাঁন।
উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসরাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান, সামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা