ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে স্কেল দেওয়ার আহ্বান টিআইবির
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নতুন বেতন ও ভাতার সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মজীবীদের পাশাপাশি তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের তথ্য নিয়মিত হালনাগাদ ও প্রকাশের বিষয়টি বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় এবং সম্পদবিবরণী প্রতি বছর হালনাগাদ করে প্রকাশের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, যারা প্রতিবছর নিজেদের আয়-ব্যয় ও সম্পদবিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, কেবল তাদের জন্যই নতুন বেতন-ভাতা বৃদ্ধির সুবিধা কার্যকর করা উচিত।
পাশাপাশি যারা এ ধরনের তথ্য প্রকাশ করবেন না, তাদের ক্ষেত্রে নতুন পে স্কেল প্রযোজ্য না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
টিআইবি আরও জানিয়েছে, সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় এর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় নেওয়া জরুরি।
সংস্থাটির ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষসহ সাধারণ জনগণ এমনিতেই নানা চাপের মধ্যে রয়েছেন। নতুন বেতন কাঠামোর ফলে যদি মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক দুর্ভোগও আরও তীব্র হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য