ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই তেলবাহী ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের বিপুল পরিমাণ তেলবাহী দুটি বিশাল সুপারট্যাংকারে হামলা চালানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে ওমান উপকূলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দুটি জাহাজে মোট ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। হামলায় জাহাজ দুটির নাবিকদের কোনো ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে সামরিক উত্তেজনা আরও বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দামও এক লাফে অনেক বেড়ে গেছে।
জাহাজ ট্র্যাকিং সংস্থাগুলো জানায়, আক্রান্ত ‘সিদর’ ও ‘সেনেগাল প্রসপারিটি’ নামের জাহাজ দুটি গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমা বন্দর থেকে তেল বোঝাই করে রওনা হয়েছিল। ওমানের খাসাব এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত ড্রোন বা ক্ষেপণাস্ত্রজাতীয় বস্তু দিয়ে জাহাজ দুটিতে আঘাত করা হয়। খবর পেয়ে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের এই সমুদ্রপথটি বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে। কাতার ও ওমান মধ্যস্থতা করে পথটি আবার সচল করার চেষ্টা করলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
বিশ্ববাজারের মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগই এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত আগস্টে সৌদি আরব সীমিত পরিসরে আবার তেল পাঠানো শুরু করলেও নতুন করে এই হামলার ঘটনায় পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানি গণমাধ্যম দাবি করেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি সৌদি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে। হামলা ও নতুন সামরিক হুমকির এসব খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও দ্রুত বাড়তে শুরু করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)