ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামোর আওতায় আসবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারি চাকরিজীবীদের মতো ১ জুলাই থেকেই তারা নতুন বেতন কাঠামোর আওতায় চলে আসবেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে।
নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কতটা বাড়বে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেসিক যেভাবে বৃদ্ধি পাবে, একইভাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেসিকও বাড়বে। তবে তাদের ভাতা সরকারি চাকরিজীবীদের মতো বাড়বে না। এমনকি টেলিফোন বিল পাওয়ার সম্ভাবনাও নেই।
জানা গেছে, নতুন বেতন কাঠামোয় শিক্ষক-কর্মচারীদের বেসিক তিন ধাপে বৃদ্ধি পাবে। প্রথম ধাপে গত ১ জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আরও ৩৫ শতাংশ বেড়ে মোট ৬৫ শতাংশ বৃদ্ধি পাবে। এরপর ওই বছরের ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এ ছাড়া নতুন বেতন কাঠামো কার্যকর হলে অন্যান্য চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত জনবলের বিশেষ সুবিধাও বাতিল হয়ে যাবে।
মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বেসিক ৫০ হাজার থেকে ৯১ হাজার ২০০ টাকা পর্যন্ত। এটি বেড়ে হবে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় তা বেড়ে হবে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
৭ম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত। নতুন কাঠামোয় তা বেড়ে হবে ৫৮ হাজার থেকে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
৯ম গ্রেডে কর্মরত প্রভাষকদের মূল বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় তা বেড়ে হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে, তারা ১০ম গ্রেডে বেতন পেয়ে থাকেন। ১০ম গ্রেডের বেসিক ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। নতুন কাঠামোয় তা বেড়ে হবে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
১১তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। নতুন কাঠামোয় তা বেড়ে হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
১৬তম গ্রেডের জুনিয়র শিক্ষক, অফিস সহকারী বা হিসাব সহকারী কিংবা কম্পিউটার অপারেটরদের মূল বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় তা বেড়ে হবে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের মূল বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা পর্যন্ত। নতুন কাঠামোয় তা বেড়ে হবে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় তা বেড়ে হবে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া