×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:৩৩:৫৪

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

নিজস্ব প্রতিবেদক: উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে রাখা শোক বইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ নেপালের জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত