ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই সেশনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬৭ ডলারে ওঠে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৩ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৩৭ ডলার পর্যন্ত উঠেছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পিভিএমের বিশ্লেষক জন ইভান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সেই আশঙ্কাকেই জোরালো করছে, যারা মনে করছেন এই সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ না হলেও আরও দীর্ঘ সময় চলতে পারে।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কাতার ও ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে প্রণালিটিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়লে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে-এমন আশঙ্কায় বাজারে তেলের দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)