ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আলিমে ভর্তি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল মাদ্রাসা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর)। কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সুকৌশলে শিক্ষার্থীর দাখিল পাসের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করে থাকে। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজেরাই তাঁদের সচল মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তাদের প্যানেল ও সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে