ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।
এর আগের সেশনেও তেলের দামে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি।
সোমবার (৩১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের ফলে ইরানের পাল্টা হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে পারস্য উপসাগরের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে এই অনিশ্চয়তাই বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। কেপলারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রণালিটি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের সংখ্যা দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে।
এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও।
জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) পুনরায় পূরণের উদ্যোগ জোরদার করছে। এ লক্ষ্যে ভেনিজুয়েলার সঙ্গে তেল চুক্তির বিষয়েও ওয়াশিংটনের তৎপরতা বেড়েছে। মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের পাশাপাশি ভারত, ইতালি ও কলম্বিয়ার সঙ্গেও এ বিষয়ে কার্যক্রম চলছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ২৮৬ দশমিক ৬ মিলিয়ন ব্যারেলে নেমেছে, যা গত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলোর অনিশ্চয়তা দ্রুত না কাটলে ২০২৬ সালজুড়েই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে থাকতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য