ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান বদলি
নিজস্ব প্রতিবেদক: সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করে ঢাকায় পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ড. জিল্লুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুরুত্বপূর্ণ কোনো পদে তাঁর পদায়ন হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) থাকাকালে ৫০ লাখ টাকা ঘুষ ফান্ড তৈরির অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। পরে দুই বছর পর তাঁকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট