ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
পাঁচ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান: নুর
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার।
তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গতানুগতিক ও শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। এ ক্ষেত্রে চাকরির বাজারে যে বিষয়গুলোর চাহিদা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলামে মূল্যায়ন চলছে।
নুরুল হক নুর আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিগগিরই সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে। জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার চেষ্টা করছে।
পরে তিনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান, ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক