ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগস্টের বেতন-ভাতা নিয়ে নতুন খবর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব আগামীকাল সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৩০ আগস্ট) মাউশি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা আগস্ট মাসের বেতন-বিলের তথ্য অনলাইনে জমা দিতে দেরি করায় নির্ধারিত সময়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে আগামীকাল এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দাখিল করেন। অনলাইনে বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ তাঁদের ব্যাংক হিসাবে পাঠায়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও নির্ধারিত সময়ে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি পুরো প্রক্রিয়াটিও আগের তুলনায় সহজ হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু