ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইসলামকে শ্রেষ্ঠ বলায় কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
আন্তর্জাতিক ডেস্ক: কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ইসলাম নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধী বিজেপি। মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সেই শিক্ষা দেয়।
মন্ত্রী বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা ইসলাম নিয়ে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই, ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে।’
কুরআনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আব্রাহামিক ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না, তবে বিভিন্ন ধর্ম এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সেই কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোকে অন্যভাবে দেখি।’
মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সরব হয় বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করেছে।
মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে আনেন আর অশোক। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস সরকারের কথিত হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই?
তিনি দাবি করেন, ‘উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মন দিয়ে শুনুন। “আমি মঠ বা মন্দিরে যাই না” এই মন্তব্য করে তিনি রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। আবার “ইসলাম অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ” এমন মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।’
বিজেপির দাবি, রায়ারেড্ডিকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ভোটব্যাংকের রাজনীতির কারণেই রায়ারেড্ডি এমন মন্তব্য করেছেন। তিনি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের গোড়ায় ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
তাঁর এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কর্ণাটকের কংগ্রেস সরকারকে লাগাতার আক্রমণ করছে বিজেপি। ফলে নতুন এই বিতর্কে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)