ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
আটক অবস্থার প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের একটি আটক কেন্দ্র থেকে নিজের দুটি ছবি প্রকাশ করেছেন। জানুয়ারিতে অপহরণের পর থেকে তিনি সেখানেই বন্দি রয়েছেন। প্রকাশিত ছবিতে তাকে আটক অবস্থায় দেখা গেছে।
মার্কিন বিশেষ বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে অপহরণ করেছিল। পরে তাদের বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি কেন্দ্রে বন্দি আছেন। মাদক পাচার এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মাদুরো স্প্যানিশ ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে লিখেছেন, ‘আমার সব নাতি-নাতনি, ছেলে-মেয়ে আর যারা আমাদের ভালোবাসেন সেই সব ভালো মানুষদের জন্য এই ছবিগুলো ছোট্ট উপহার হিসেবে পাঠাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘আমি চাই আপনারা জানুন, আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি, আপনাদের ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ।’
মাদুরো লিখেছেন, ‘আমরা শক্ত, শান্ত আর আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বরই ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবার উঠে দাঁড়াবে।’
আটক হওয়ার পর প্রকাশিত প্রথম এই দুই ছবিতে মাদুরোকে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। তিনি হাত দিয়ে শান্তির চিহ্ন দেখিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছে, আটকের পর তার ওজন অনেকটাই কমে গেছে।
ছবি দুটি রোববার প্রকাশ করা হয়। তবে ছবিতে থাকা সময়ের তথ্য অনুযায়ী, এগুলো ২৫ জুন তোলা হয়েছিল। এর ঠিক একদিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে জোড়া ভূমিকম্পে ৬ হাজার ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তারা ছবিগুলো আসল কিনা এবং প্রকাশের অনুমতি ছিল কিনা তা জানতে আটক কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।
মাদুরোর এই বার্তা এমন এক সময়ে প্রকাশ পেল, যখন তার উত্তরসূরি ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তি ঘোষণা করার মাত্র দুই দিন পেরিয়েছে। ওই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার তেলক্ষেত্রে কাজ করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।
আটক কেন্দ্রে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। সাবেক এই নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি মাসে প্রায় ৩০০ মিনিট কথা বলতে পারেন। তবে প্রতিটি কলে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ পান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?