ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর দায়ে হিদার ম্যাশবার্ন-স্মিথ (৩৭) নামের এক শিক্ষিকাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১৫ বছরের জন্য ‘সেক্স অফেন্ডার প্রোভেশন’ বা নজরদারিতে রাখার আদেশ দেওয়া হয়েছে।
পোর্ট শার্লট হাই স্কুলের ওই শিক্ষিকা স্কুল প্রাঙ্গণেই শিক্ষার্থীটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। গত এপ্রিলে গ্রেপ্তারের পর সম্প্রতি আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। তদন্তে জানা যায়, ওই মাসেই স্কুলের ভেতরে শিক্ষার্থীটির সঙ্গে অন্তত দুইবার অনৈতিক কাজে লিপ্ত হন তিনি।
ফ্লোরিডার আইন অনুযায়ী, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মতির সর্বনিম্ন বয়স ১৮ বছর। ওই শিক্ষার্থীর বয়স ১৭ হওয়ায় এবং শিক্ষক হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করায় ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
শার্লট কাউন্টির শেরিফ বিল প্রুমেল ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের, ওই শিক্ষিকা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটিকে ফাঁদে ফেলেছেন। তার এ কর্মকাণ্ড শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক বলেও মন্তব্য করেন তিনি।
গ্রেপ্তারের পর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের কাছেও তিনি নিজের দোষ স্বীকার করেছিলেন। আদালত জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া চলাকালে হাজতে কাটানো ১১৮ দিন তার মূল কারাদণ্ড থেকে বাদ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)