ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, তালিকা দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত হারে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে মাদ্রাসার ১৬ জন ইবতেদায়ি প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে অতিরিক্ত উত্তোলন করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। এরপর আরও ছয় বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে এই অনুচ্ছেদে ইবতেদায়ি প্রধান পদের জন্য উচ্চতর গ্রেড বা বি.এড. স্কেল প্রদানের কোনো বিধান নেই।
এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক নম্বর ৩৯ অনুযায়ী, ইবতেদায়ি প্রধান পদের বেতন গ্রেড ১১ নির্ধারিত রয়েছে।
মেমিস সেলের তথ্য পর্যালোচনা করে অধিদপ্তর দেখতে পেয়েছে, বিভিন্ন সময়ে ১৬ জন ইবতেদায়ি প্রধান উচ্চতর গ্রেড বা বি.এড. স্কেল পাওয়ার লক্ষ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করে ১০ গ্রেড পেয়েছেন। এর ফলে সংশ্লিষ্ট ইবতেদায়ি প্রধানেরা অধিক হারে বেতন-ভাতা উত্তোলন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিও নীতিমালা ২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদে ইবতেদায়ি প্রধান পদের জন্য উচ্চতর গ্রেড বা বি.এড. স্কেল প্রদানের কোনো বিধান না থাকায় সংশ্লিষ্ট ১৬ জন ইবতেদায়ি প্রধানের এমপিওশিটে বিদ্যমান বেতন কোড ১০-এর পরিবর্তে বিধি অনুযায়ী আগের বেতন কোড ১১ নির্দেশক্রমে জুলাই মাসের এমপিওশিটে পুনর্বহাল করা হয়েছে।
বেতন কোড সংশোধনের ফলে অতিরিক্ত উত্তোলন করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়ে বিষয়টি অধিদপ্তরকে অবহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে (PDR আইন)-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
১৬ জন ইবতেদায়ি প্রধানের তালিকা বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী