ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
১৬ বছর পর নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক: মেয়েদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পায় তারা। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল, সেবার নেদারল্যান্ডসের কাছে হেরেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা সর্বশেষ হকি বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। দীর্ঘ ১৬ বছর পর আবারও শিরোপা ঘরে তুলল দলটি। নারীদের হকি বিশ্বকাপে এটি আর্জেন্টিনার তৃতীয় শিরোপা। টানা তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েই এবার সেই শিরোপা জিতল তারা।
আমস্টারডামের ফাইনালে ইবি ইয়ানসেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। প্রথমার্ধ শেষ হওয়ার ৫১ সেকেন্ড আগে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার পায় তারা। সেখান থেকে ইবি ইয়ানসেনের জোরালো শট গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে যায়। গোলের পর গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এবারের বিশ্বকাপে এ নিয়ে সর্বোচ্চ ৮ গোল করলেন ইয়ানসেন।
চতুর্থ কোয়ার্টারে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মারিয়া গ্রানাতো। ম্যাচের আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল আর্জেন্টাইন গোলরক্ষক ক্রিস্তিনা কোসেন্তিনোর অসাধারণ সেভ। পিয়েন ডিকের আক্রমণের মুখে গোলপোস্ট ছেড়ে প্রতিরোধ গড়ে স্কোরলাইন সমতায় রাখেন তিনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে আর্জেন্টিনা।
ম্যাচসেরা আর্জেন্টাইন গোলরক্ষক ক্রিস্তিনা কোসেন্তিনো ফাইনাল শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম ১৬ বছর ধরে। নেদারল্যান্ডস খুবই শক্ত প্রতিপক্ষ আর আমরা জানতাম ম্যাচটা এমনই হবে। আমাদের পরিকল্পনা ছিল প্রতিটি বলের জন্য লড়াই করা, গোল ঠিকই আসবে। আর তারপর শুটআউটে গিয়ে নিছক উপভোগ করা।’
এর আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে প্রথম পদক জিতেছে তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ