ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘রংপুরে হ'ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে’
নিজস্ব প্রতিবেদক: রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় অধিকতর তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবীব দুলু বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি একটি রোমহর্ষক ও মর্মান্তিক হত্যাকাণ্ড। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। তাঁর ভাষ্য, মাদকাসক্ত হয়ে আসামিরা সবসময় ওই বাড়িতে গিয়ে হয়তো গণপতি চক্রবর্তীকে বিরক্ত করত। সেই কারণে বাধা দিতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
মন্ত্রী বলেন, ঘটনার পর পুলিশ মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় ঢাকায় কিছুদিন আগে রামিসা হত্যাকাণ্ড এবং লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তিনি বলেন, মাত্র ছয় কার্যদিবসের মধ্যে ওই মামলার রায় সম্পন্ন হয়েছে। অধিকতর তদন্ত শেষে রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনায়ও পুলিশ চার্জশিট দেবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)