ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
জ্বালানি সংকটে ১ লাখ লিটার তেল নিয়ে জামায়াতের লংমার্চ: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, জ্বালানি সংকটের মধ্যেই প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। একই সঙ্গে জামায়াতের কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রাশেদ খাঁন সম্প্রতি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন। তাঁর অভিমত, সরকারের বয়স ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়তে না পড়তেই জামায়াত ‘ক্ষমতার জন্য মরিয়া’ হয়ে উঠেছে। তাঁর মতে, দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে ‘অস্থিরতা ও অশান্তি সৃষ্টি’ করার সক্ষমতা রাখে।
রাশেদের ভাষায়, ‘জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! মাত্র ৬ মাস অতিক্রম করে ৭ মাসে পড়েছে সরকারের বয়স! এরমধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী (এনসিপির ভাষায়) এই দলটি। তারা কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারবে। কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামীলীগ।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য বিশ্লেষণ করে তিনি দাবি করেন, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে দুই দল একত্রে মাঠে নামতে পারে বলে তাঁর ধারণা।
তাঁর কথা, ‘যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামীলীগ- জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে। আর আওয়ামীলীগের নামার পথ তৈরি করে দিতেই এই লং মার্চের ঘোষণা।’
রাশেদ খাঁনের ভাষ্যমতে, ‘৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল’ ক্ষমতার স্বার্থে একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, জাতীয় সংকট তাদের কাছে মুখ্য বিষয় নয়, বরং শুধু ক্ষমতাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, জামায়াতের লং মার্চে আওয়ামীলীগ ঢুকলে তাদের কোন আপত্তি নাই। অর্থাৎ ৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে! তাদের কাছে জ্বালানি সংকটের মত জাতীয় সংকট মূখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা! আর এজন্য জাতীয় সংকটকে পূঁজি করে জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে! ক্ষমতা না জনতা!
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই